বিশ্বনাথে সাধারণ জনতার উপর অর্তকিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশ্বনাথ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও কৃষকদলের পূর্বঘোষিত কর্মসূচী লিফলেট বিতরণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। অপরদিকে বহিস্কৃতদের নিয়ে হুমায়ূন কবিরও তাহার একটি সভা সম্পন্ন করে দৌলতপুর ইউনিয়নের চড়চন্ডি গ্রামের একটি বাড়িতে। সভাশেষে বিশ্বনাথ সদরে আসলেই তার সঙ্গে থাকা বহিষ্কৃত বিশ্বনাথের চিহ্নিত বেয়াদব ও ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগী সুহেল চৌধুরী বিশ্বনাথ বাসিযা ব্রিজে গাড়ী থেকে নেমেই ব্র্রীজে দাড়িয়ে থাকা সাধারণ জনতার উপর অর্তকিত হামলা চালায় এবং সঙ্গে থাকা সিলেট ও ছাতক থেকে আনা ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। সাধারন জনতার উপর এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন এ ধরনের হামলা পূর্ব পরিকল্পিত এবং শান্ত বিশ্বনাথেেক উত্তপ্ত করার ব্যর্থ প্রয়াস।
নেতৃবৃন্দ বলেন, নিরীহ জনতার উপর হামলা চলাকালে দূরে অবস্থান করা যুবদল, ছাত্রদল নেতারা এগিয়ে আসলে সুহেল চৌধুরী ও তার সঙ্গে থাকা সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় ছাত্রদল নেতা মিনহাজ, আব্দুর রহমান সহ বেশ কয়েকজনকে সন্ত্রাসীদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আহত করে। আহতরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নেতৃবৃন্দ আরও বলেন, ইতিমধ্যে বিভিন্ন ভিডিও ফুটেজে ঘটনা দৃশ্যমান রয়েছে। তাছাড়া বিশ্বনাথ থানার সিসি ক্যামেরার ফুটেজ অনুুসন্ধান করলে তা পাওয়া যাবে।
নেতৃবৃন্দ সাধারণ জনতার উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যতায় বিএনপি বিশ্বনাথবাসীকে সাথে নিয়ে এ মিথ্যাচার ও বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নিবে। আর উদ্ভট এ পরিস্থিতিতে বিশ্বনাথবাসী ও ইলিয়াস প্রেমীদের ধর্য্য এবং শান্ত থাকার আহবান জানান নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক সামসুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. নুরুজ্জামান, সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক খয়ের আহমদ, সদস্য সচিব দুলাল আহমদ, উপজেলা কৃষকদলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুসাইন আহমদ প্রভেল, সদস্য সচিব ফাহিম আহমদ।
আজকের সিলেট/ডি/এসটি
নিউজ ডেস্ক 








