মেসিদের মতো বিশ্বকাপের গেরো খোলার অপেক্ষায় কররিসোরা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৩৮ AM

মেসিদের মতো বিশ্বকাপের গেরো খোলার অপেক্ষায় কররিসোরা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯/১০/২০২৫ ০৮:১২:২৭ PM

মেসিদের মতো বিশ্বকাপের গেরো খোলার অপেক্ষায় কররিসোরা


৩৬ বছরের গেরো খুলে ২০২২ সালে বিশ্বকাপে ট্রফি ওঠে লিওনেল মেসিদের হাতে। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সামনেও একই দেয়াল। ১৮ বছরের অপেক্ষার অবসানের খুব কাছে বয়সভিত্তিক দলটি। আগামীকাল সোমবার অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। চিলির সান্তিয়াগোতে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে শিরোপার এই লড়াই।

ল্যাটিন আমেরিকা ও আফ্রিকান অঞ্চলের দুই পাওয়ার হাউস একে অন্যের মুখোমুখি হওয়ার খুব একটা সুযোগ হয়নি। এর আগে মাত্র একবার মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেছে আর্জেন্টিনা ও মরক্কো। ২০১৬ সালে ঘরের মাঠে সেবার মরক্কোকে ৩-০ গোলে হারায় সাদা ও আকাশি নীল জার্সিধারীরা।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে অন্যতম সফল দল আর্জেন্টিনা। ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে আলবিসেলেস্তারা। তবে সর্বশেষ ট্রফিটি আর্জেন্টাইন যুবারা জিতেছে সেই ২০০৭ সালে। ১৮ বছরের অপেক্ষার ঘটিয়ে আবারও তারা ফাইনাল মঞ্চে। সপ্তম শিরোপা জয়ের পর সাতটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের পাঁচটিতে সুযোগ পাওয়া আর্জেন্টাইনরা সর্বোচ্চ কোয়ার্টার ফাইনালে উঠেছিল ২০১১ সালে।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে এবারই প্রথমবার ফাইনালে উঠলো মরক্কো। ফিফার সর্বোচ্চ সম্মানের এই টুর্নামেন্টে এর আগে ২০০৫ সালে চতুর্থ হওয়াই ছিল এত দিন দলটির সর্বোচ্চ সাফল্য। এবার তারা রীতিমতো বাজিমাত দেখিয়েছে। আসরের শুরু থেকে শেষ পর্যন্ত (সেমিফাইনাল) নিজেদের ভেঙে-গড়ে নতুন করে চিনিয়েছে।

স্পেন ও ব্রাজিলের মতো দলকে হারিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় ওঠে মরক্কো। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারায় দলটি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর কাছে হারে যুক্তরাষ্ট্র। আর ফাইনালে ওঠার পথে ফ্রান্স।

ফরাসিদের হারানোর মাধ্যমে কঠিন একটি প্রতিশোধ নিয়েছে মরক্কো। ২০২২ সালের বিশ্বকাপে এই কিলিয়ান এমবাপেদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আশরাফ হাকিমিদের। এবার যুবারাও ফরাসিদের হারিয়ে নিলো সেই শোধ। শেষ চারে ফ্রান্সকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায় তারা। এ টুর্নামেন্টে এটাই প্রথম ফাইনাল আফ্রিকান দেশটির।

শেষ চারে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারানো আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ২-০ ব্যবধানে হারায় মেক্সিকোকে। এর আগে বেশ ভালোভাবেই তারা গ্রুপ পর্ব উৎরায়। আসরে টানা ছয় ম্যাচ জিতে অন্যরকম কীর্তি গড়ল আর্জেন্টিনার যুব দলটি।

ফাইনালের আগে বার্তা দিয়েছেন আর্জেন্টিনার সেন্টার ফরোয়ার্ড মাহের মাউরিসিও কররিসো। তিনি জানিয়েছেন, সবারই স্বপ্ন বিশ্বকাপ জেতা। তিনি বলেছেন, ‘ভাগ্যক্রমে আমরা ফাইনালে, আমরা ফাইনাল জিততে চাই। এটা প্রত্যেক ফুটবলের স্বপ্ন।’ 

মরক্কো অধিনায়ক হোস্‌সম্‌ এ্যাসাডাকের চোখেও শিরোপা। দেশকে প্রথম কোনো ফিফা ট্রফি উপহার দেওয়ার স্বপ্নে বিভোর এই মিডফিল্ডার।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর