জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের রাখতে হবে ভূমিকা: এম এ মালিক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ AM

জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের রাখতে হবে ভূমিকা: এম এ মালিক

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ০৬:৪২:৪০ PM

জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের রাখতে হবে ভূমিকা: এম এ মালিক


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

বৃহস্পতিবার সকাল থেকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি বিদ্যালয় ও মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে মতবিনিময়ের সময় তাদের প্রতিষ্ঠানের উত্থাপিত বিভিন্ন দাবির বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি।

বিদ্যালয় ও মাদ্রাসাগুলো পরিদর্শনের সময় দেশের প্রথম রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন।

এম এ মালিক বলেন, ভবিষ্যতে সবাইকে নিয়েই দেশ গঠন করতে হবে। আমাদের শিক্ষার হার আরও বেশি করতে হবে। এই অঞ্চলের মেয়েরা শিক্ষার ক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়েছে, ছেলেদেরও শিক্ষার ক্ষেত্রে এগিয়ে নেয়ার যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে।

এলাকা ও দেশের উন্নয়নে, জাতি গঠনে ছাত্র ছাত্রীদের রাখতে হবে অগ্রণী ভূমিকা। এই তেতলি ইউনিয়ন থেকে আগামীতে জাতীয় পর্যায়ে অনেকেই নেতৃত্ব দিবে, এভাবেই সকলকে গড়ে ওঠার আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা।

দল যদি মনোনয়ন দেয় তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দল যদি তাকে মনোনয়ন নাও দেয় তবুও সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। যে-কোনো মূল্যে ধানের শীষকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় তিনি মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়, নিশ্চিতপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা, ১৫ নং লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর