শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

ফিজার কারখানায় আগুন নিয়ন্ত্রণে, চলছে উদ্ধার কাজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৬ ০৬:৩২:৫৭ অপরাহ্ন

ফিজার কারখানায় আগুন নিয়ন্ত্রণে, চলছে উদ্ধার কাজ


দক্ষিণ সুরমার বিসিক শিল্পনগরীতে বেকারি ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজা অ্যান্ড কোম্পানির কারখানায় আগুন লেগেছে। শনিবার বিকেলে কারখানার পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে আলমপুর ও সিলেট স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর বহুতল ভবনটি থেকে শ্রমিকদের বের করে আনার কাজ চলছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, বিকেলে হঠাৎ ফিজার কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। পরে স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের সিলেট স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা কুতুব উদ্দিন বলেন, কারখানার পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ভবন থেকে শ্রমিকদের বের করে আনার কাজ শুরু হয়।

কুতুব উদ্দিন আরও বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর