শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে সিলেটে ‘রান ফর মেন্টাল হেলথ’, অনুষ্ঠিত

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে দৌড়ের আয়োজন, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কয়েস লোদী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/১০/২০২৬ ০৭:২১:১৪ অপরাহ্ন

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে দৌড়ের আয়োজন, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কয়েস লোদী


বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর মেন্টাল হেলথ’ কর্মসূচি।

শনিবার ভোর ৬টায় নগরীর ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ থেকে লাক্কাতুরা গলফ মাঠ পর্যন্ত এ দৌড় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, শারীরিক ব্যায়ামে মানুষকে উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরতে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।

এ সময় চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দৌড় কর্মসূচিতে অংশ নেন।

দৌড় শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিউক চেয়ারম্যান কয়েস লোদী।

এসময় অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ-অধ্যক্ষ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, অধ্যাপক কাওসার আহমেদ-আহ্বায়ক, বাপসিল, অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী- উপাধ্যক্ষ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) সদস্য সচিব, বাপসিল- সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ ধরনের আয়োজন মানসিক স্বাস্থ্য বিষয়ে মানুষের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি, মানসিক চাপ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মানসিক সুস্থতা ও শারীরিক সক্ষমতা বজায় রাখতে নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা এবং দৌড়ের মতো স্বাস্থ্যকর কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনধারা গড়ে তোলার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর