ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালিত হচ্ছে লাইলাতুল বরাত
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৩ AM

ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালিত হচ্ছে লাইলাতুল বরাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০২/২০২৪ ০৭:০০:৩৫ AM

ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালিত হচ্ছে লাইলাতুল বরাত


সারাদেশের ন্যায় সিলেটের সর্বত্র ইবাদত-বন্দেগি ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল বরাত পালিত হচ্ছে। মুসলমান ধর্মাবলম্বীদের কাছে সৌভাগ্য ও ক্ষমার রাত হিসেবে পরিচিত এই পবিত্র রজনী। এই রাত্রটি পূণ্যবান একটি রজনী।

সিলেট নগরী সহ জেলার প্রায় সবকয়টি উপজেলায় ধর্মপ্রাণ মুসলমানরা মৃত আত্মীয় স্বজনের করব জিয়ারত সহ বিভিন্ন মসজিদে ধর্মীয় আলোচনা, কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ পাঠের মধ্য দিয়ে এই পবিত্র দিনটি পালন করছেন। অনেক মসজিদে সারারাত জুড়ে মুসল্লিরা নফল ইবাদাত করবেন।

এদিকে, লাইলাতুল বরাতকে কেন্দ্র করে বিশেষত হযরত শাহজালার (রঃ) মাজার ও শাহপরান (রঃ) মাজারে মুসল্লিদের ভিড় সর্বাধিক। লাইলাতুল বরাতে মহান আল্লাহ আগামী বছরের ভাগ্য নির্ধারণ করেন। এ রাতে তিনি তার সৃষ্টি জগতের সবার অতীতের কর্মকাণ্ড আমলে নিয়ে আগামী বছরের ভাগ্য লিপিবদ্ধ করেন।

মাগরিবের নামাজের পর থেকে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজারে ভিড় করেছেন মুসল্লীরা। মাজার জিয়ারত, কবর জিয়ারত, নামাজ আদায়ের জন্য অসংখ্য ধর্মপ্রাণ মানুষ সমবেত হয়েছেন মাজার এলাকায়। ইবাদত-বন্দেগিতে মহিমান্বিত এই রাত পার করছেন তাঁরা।

এছাড়া মানিক পীর কবরস্থানসহ নগরীর বিভিন্ন কবরস্থানেও হাজির হচ্ছেন নগরীর ধর্মপ্রাণ মানুষরা।

পবিত্র কোরআন শরিফ তিলাওয়াত, জিকির-আসকার আর নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে বান্দাদের ভাগ্য নির্ধারণের মহিমান্বিত রাত পবিত্র শবে বরাত অতিবাহিত করছেন তারা।

মসজিদে মুসল্লিরা ছাড়াও বাসা-বাড়ীতে নারী-শিশুরা পবিত্র শবে বরাতের ইবাদত যথাযথ মর্যাদায় আদায় করছেন। অনেকেই আগামীকাল নফল রোজা পালন করবেন।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর