মসজিদ, মাদরাসা, মাজার মসজিদে এবাদত ও বিশেষ মোনাজাতে ইসলাম ধর্মের মুসলমানরে ব্যস্ত তাদের আল্লাহর নৈকট্য লাভের জন্য। হযরত শাহজালাল রহঃ ও হযরত শাহপরাণ রহঃ এর মাজারে হাজার মুসলিমদের ভিড়। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ দিবাগত রাতে শবে বরাত পালিত হচ্ছে সিলেট সহ সারাদেশে।
সিলেটজুড়ে পাড়া-মহল্লায় জিকির,এবাদত ও বিশেষ মোনাজাত, নফল নামাজসহ মুসল্লীরা মসজিদে-মসজিদে আল্লাহর নৈকট্য লাভের জন্য কোরআন তেলাওয়াত করছেন। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে ইসলাম ধর্ম‘সৌভাগ্যের রজনী’ হিসেবে পালন করে থাকেন। ধর্মপ্রাণ মুসলিমরা শবে বরাতের রাতকে আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকারসহ বিভিন্ন ইবাদত বন্দেগির মাধ্যমে অতিবাহিত করেন।
আরবি শাবান মাস ইসলাম ধর্মের প্রস্তুতির মাস। হযরত মুহাম্মদ সাল্লাাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন ও আল্লাহর নৈকট্য লাভে ইবাদত করতেন। রমজানের প্রস্তুতির মাস হিসেবে এই মাসকে পালন করা হয় । এই মাসের একটি রাতকে মুসলমানরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন, মধ্য শাবানের এই রাত আমাদের মুসলিম জাতির কাছে ‘শবে বরাত’ হিসেবে পরিচিত। আজ সেই মহিমান্বিত বরকত ময় রাত।
একই সঙ্গে মৃত আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। পাড়া-মহল্লার মসজিদ গুলোতে সন্ধ্যার পর থেকেই ওয়াজ-নসিহত, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অনেকে গভীর রাত অবধি ইবাদত-বন্দেগিতে মশগুল থেকে শেষ রাতে সেহরী খেয়ে পরদিন নফল রোজা রাখা হয় আল্লাহর রহমত পাওয়ার জন্য ।
আগের রাতে মানুষ ইবাদতের মাধ্যমে ফজর নামাজ পড়ে ঘুমায় বরাবরের মতোই শবে বরাতের পরদিন সরকারি ছুঁটি থাকে। যার ফলে আজ সকল সরকারি অফিস আদালত বন্ধ থাকবে।
আজকের সিলেট/এফএম/এসটি
মো: ফারুক মিয়া 








