সুনামগঞ্জে সরিষার বাম্পার ফলন, খুশি চাষিরা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৫ AM

সুনামগঞ্জে সরিষার বাম্পার ফলন, খুশি চাষিরা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০২/২০২৪ ০১:১৭:৩০ AM

সুনামগঞ্জে সরিষার বাম্পার ফলন, খুশি চাষিরা


সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকদের কাছে সরিষার আবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি বছরই এ জেলায় আবাদ বাড়ছে। গতবারের তুলনায় চলতি মৌসুমে প্রায় দেড় হাজার হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে। যার বাজার মূল্য ৬৫ কোটি টাকা।

কম খরচে লাভ বেশি হওয়ায় জেলায় সরিষা চাষ বাড়ছে। চলতি বছর দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মুখে। জেলার কৃষক ইয়াকুব আলী ৫ বছর ধরে সরিষা চাষ করে ভাগ্য বদল করেছেন। হয়েছেন অর্থনৈতিক ভাবে লাভবান। চলতি মৌসুমে সাড়ে ৭ বিঘা জমিতে সরিষা চাষ করে ফলন ভালো হওয়ায় খুশি তিনি।

ইয়াকুব আলী জানান, ধান থেকে সরিষা চাষে লাভ বেশি। সেই সঙ্গে বাজারদরও অনেক বেশি। তবে সরকারি সুযোগ-সুবিধা পেলে এ অঞ্চলের চাষিরা আরও বেশি সরিষা উৎপাদন করতে পারবেন।

চলতি মৌসুমে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার প্রায় ২০ হাজার কৃষক ৪ হাজার ১০৫ হেক্টর জমিতে সরিষা চাষ করেছেন। যেখান থেকে ফলন হয়েছে ৫ হাজার ৪০০ মেট্রিক টন। যার বাজারমূল্য ৬৫ কোটি টাকা।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ‘সরিষার চাষ বাড়াতে মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে সরিষা থেকে প্রায় ৯১০ লিটার মধু সংগ্রহ করা হয়েছে। যার বাজারমূল্য সাড়ে ৪ লাখ টাকা।’

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর