কারাবাও কাপ: শেষ আটে ম্যানসিটি-চেলসি-আর্সেনালের প্রতিপক্ষ কারা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৬ PM

কারাবাও কাপ: শেষ আটে ম্যানসিটি-চেলসি-আর্সেনালের প্রতিপক্ষ কারা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ০৮:২৬:১৩ PM

কারাবাও কাপ: শেষ আটে ম্যানসিটি-চেলসি-আর্সেনালের প্রতিপক্ষ কারা


কারাবাও কাপে বুধবারের ম্যাচগুলোর ফল ছিল একপ্রকার সাদামাটা। লিভারপুলের ব্যাপারটি অভিশ্বাস্য ঠেকেছে। অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ০-৩ ব্যবধানে হেরেছে আর্নে স্লটের দল। টুর্নামেন্টে প্রায় ৯১ বছর পর ঘরের মাঠে হার দেখল অল রেডসরা।
লিগ কাপের অন্য ম্যাচগুলিতে এ দিন টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে নিউক্যাসল ইউনাইটেড, ব্রাইটন অ্যান্ড হোভকে একই ব্যবধানে হারিয়েছে আর্সেনাল, পেছনে পড়েও সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৪-৩ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছেছে চেলসি।

আগের দিন গ্রিমসবি টাউনকে বড় ব্যবধানে হারিয়েছে ব্রেন্টফোর্ড। ওয়াইকম্ব ওয়ান্ডারার্সের বিপক্ষে পেনাল্টিতে জয় পেয়েছে ফুলহাম। রেক্সহ্যামের বিপক্ষে কার্ডিফ সিটির জয় ছিল ২-১ ব্যবধানে।

শেষ আটে কে কার মুখোমুখি:
কোয়ার্টার-ফাইনালে ক্রিস্টাল প্যালেসের প্রতিপক্ষ আর্সেনাল। নিউক্যাসল খেলবে ফুলহ্যামের বিপক্ষে। ম্যানচেস্টার সিটি লড়বে ব্রেন্টফোর্ডের সঙ্গে। চেলসি লড়াই কার্ডিফ সিটির বিপক্ষে।

আট দলের মধ্যে চারটি কখনও শিরোপার স্বাদ পায়নি — কার্ডিফ সিটি, ব্রেন্টফোর্ড, ফুলহাম ও ক্রিস্টাল প্যালেস। 

শেষ আটের ম্যাচগুলি হবে ১৭ ডিসেম্বর।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর