আসন্ন নির্বাচনে জোট গঠন করবে না জামায়াত : ডা. শফিকুর রহমান
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১৫ AM

আসন্ন নির্বাচনে জোট গঠন করবে না জামায়াত : ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ১০:২২:৫৮ AM

আসন্ন নির্বাচনে জোট গঠন করবে না জামায়াত : ডা. শফিকুর রহমান

ছবি : মোঃ সোহেল মিয়া


আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোট গঠন করা হবে না। আমরা জোট করার সিদ্ধান্ত নিইনি, আমরা জোট করব না। আর আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই।

বুধবার সকালে সিলেট সফরের প্রাক্কালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকাল তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়বো। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। 

সম্প্রতি নিজের বিদেশ সফর নিয়ে জামায়াত আমির বলেন, বিদেশে প্রবাসীদের সাথে সাক্ষাৎ হয়েছে। প্রবাসী বাংরাদেশিরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের বুকভরা ভালোবাসায় আমি আপ্লুত। তাদের আকাশ সমান প্রত্যাশা এই জাতির কাছে। তারাও জাতি বিনির্মাণে অবদান রাখতে চান। এই জাতির কাছে তাদের পাবার কিছু নেই। তারা একটু সম্মান চান। আমরা নিজেরাই সাক্ষী, প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখনও পেরে উঠছি না।

এসময় জামায়াতের কেন্দ্রীয়, জেলা ও মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর