বালাগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৯ AM

বালাগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০৬:৩৮:১৫ PM

বালাগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার


বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিপু ওরফে শাহ সিপু (২৬)-কে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ। তিনি উপজেলার সোনাপুর গ্রামের মৃত সিতার আলীর ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়ার অনুসারী বলে জানা গেছে।

গত সোমবার গভীর রাতে উপজেলার কালিবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিপু  স্থানীয়  নশিয়ারপুর গ্রামে একটি গানের অনুষ্ঠান থেকে ফেরার পথে কালিবাড়ি বাজার এলাকায় পৌঁছালে বালাগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদ উদ্দিন ভূইয়া বলেন, রাতে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। পরদিন মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, তার বিরুদ্ধে বালাগঞ্জ থানায় মামলা নং- ০৩,জিআর ৮৪, তারিখ-১১.১১. ২০২৫ ইং দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর