বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

ফুটবল খেলার বিরোধে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ০৩:১১:৪২ অপরাহ্ন

ফুটবল খেলার বিরোধে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


মাঠের ফুটবল খেলার হারজিতের বিরোধ গড়িয়েছে গ্রামবাসীর সংঘর্ষে। সুনামগঞ্জের ছাতকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার চরমহল্লা ও পাইগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ফুটবল খেলার হারজিতকে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে বুধবার সকালে দুই গ্রামের লোকজন মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর