মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

পুলিশের অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ০১:০৩:৪৭ অপরাহ্ন

পুলিশের অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৫


সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ১২৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত ১২টা থেকে ২৩টা ৫৯ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।

অভিযানকালে পুলিশ ১০ পিস ইয়াবা এবং ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা মূল্যের ভারতীয় চকলেট উদ্ধার করেছে।

অন্যদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে ১২৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ৫৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকি ৬৮টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও নিরাপদ নগরী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর