ফ্রান্স-ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩২ PM

ফ্রান্স-ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০৯:১৭:৩৮ AM

ফ্রান্স-ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল


২০২৬ বিশ্বকাপের আগে পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করেছে ব্রাজিল। আগামী শনিবার সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচের পর ১৮ নভেম্বর তিউনিসিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা।

২০২৬ সালের জুনে শুরু হতে যাওয়ার বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে আরও কিছু প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বসেরার আসরে প্রস্তুতির অংশ হিসেবে আগামী মার্চে কার্লো আনচেলোত্তির দল দুটি প্রীতি ম্যাচ খেলবে। 

ইএসপিএন’এর এক প্রতিবেদন জানিয়েছে, আগামী ২৮ মার্চ ফান্সের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। তিন দিন পর ৩১ মার্চ অরল্যান্ডোতে ব্রাজিল খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচটি।

এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও ব্রাজিল ও ফ্রান্সের ফুটবল ফেডারেশন যুক্তরাষ্ট্রে এই ম্যাচ আয়োজনের বিষয়ে ইতিমধ্যে একমত হয়েছে।

ব্রাজিল ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে ফ্রান্স আগামী বৃহস্পতিবার ইউক্রেনের বিপক্ষে জয় পেলে টিকিট নিশ্চিত করবে।

ব্রাজিল ম্যাচের পর আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্সও। যেখানে প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো বা যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছে জানিয়েছে ইএসপিএন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর