সিলেটে নিজ বাসায় এক মেডিকেল কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত প্রিমা শর্মাকে (২২) অমৃকা রঞ্জন শর্মার মেয়ে।জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ঘটনাটি জালালাবাদ থানার করেরপাড়া এলাকায় ঘটে।
পুলিশ জানায়, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অমৃকা রঞ্জন শর্মার মেয়ে প্রিমা শর্মাকে (২২) সকালে নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার এসআই অনুপ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে তিনি আত্মহত্যা করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/এপি









