দাউদ ইব্রাহিমের সঙ্গে পার্টি করা নিয়ে কী বলছেন নোরা ফাতেহি?
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫০ PM

দাউদ ইব্রাহিমের সঙ্গে পার্টি করা নিয়ে কী বলছেন নোরা ফাতেহি?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ০৮:৫৮:৪৪ AM

দাউদ ইব্রাহিমের সঙ্গে পার্টি করা নিয়ে কী বলছেন নোরা ফাতেহি?


মাদক-যোগের অভিযোগে ২০২১ সালে কারাগারে যেতে হয়েছিল শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের। আবারও বলিউডে আলোচনায় মাদককাণ্ড। যেখানে রয়েছে দাউদ ইব্রাহিমের নাম।দাউদের আয়োজন করা মাদক পার্টিতে নাকি গিয়েছিলেন নোরা ফাতেহি! এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন মাদক পাচারকারী ‘গ্যাংস্টার’ সেলিম ডোলার ছেলে তাহের ডোলা।  যদিও এই বিষয়ে কড়া হুঁশিয়ারি দিলেন নোরা।

নৃত্যশিল্পী, অভিনেত্রী নোরা ফাতেহি সমাজিকমাধ্যমে স্পষ্ট জানান, তিনি কোনও ধরনের পার্টি করেন না। দিনরাত শুধুই কাজ নিয়ে ব্যস্ত থাকেন।

নোরার কথায়, আমি একজন কাজপাগল মানুষ। যার ফলে আমার কোনও ব্যক্তিগত জীবন পর্যন্ত নেই। আর ছুটির দিনে হয় আমি বাড়িতে থাকি, নয়তো দুবাইয়ের সমুদ্র সৈকতে ছুটি কাটাই স্কুলের বন্ধুদের সঙ্গে। আমি সারা দিনরাত পরিশ্রম করছি নিজের স্বপ্ন পূরণ করার পিছনে। তাই যা পড়ছেন সেটা বিশ্বাস করবেন না। আগে এরা মিথ্যা অপবাদ ছড়িয়ে আমাকে শেষ করার চেষ্টা করেছে।’

এসব আর সহ্য কবরবেন না নোরা। কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই অভিনেত্রী লেখেন , যারা আমার নাম ব্যবহার করছেন, তাদের বলি, দয়া করে করবেন না। কারণ, এর ফল ভালো হবে না। এবার আর আমি মুখ বুজে মেনে নেব না।

এই চক্রে শুধু নোরা নয়, নাম জড়িয়েছে শ্রদ্ধা কাপুর, ওরিদেরও। সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, খুব শিগগিরই মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে বলিউডের এই তারকাদের।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর