গণতন্ত্র পুনরুদ্ধারে বিয়ানীবাজারে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এড. এমরান চৌধুরী
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ AM

গণতন্ত্র পুনরুদ্ধারে বিয়ানীবাজারে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এড. এমরান চৌধুরী

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ০৮:১৮:৪৮ PM

গণতন্ত্র পুনরুদ্ধারে বিয়ানীবাজারে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এড. এমরান চৌধুরী


গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান কার্যক্রম সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের একান্ত সহযোগিতা কামনা করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

রোববার বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

এমরান আহমদ চৌধুরী বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সব নেতাকর্মী ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। দু-একজনের মনে অভিমান থাকতে পারে, তবে সময়ের সঙ্গে তা দূর হয়ে সবাইই দলের প্রার্থীর বিজয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় না থাকা সত্ত্বেও বর্তমান সরকারের বরাদ্দ এনে এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করছে। ভালো কাজ করলে আপনারা সহযোগিতা করবেন, মানুষও তা মূল্যায়ন করবে-এ কথাও যোগ করেন তিনি।

ধর্ম নিয়ে বিভাজনমূলক রাজনীতি না করার আহ্বান জানিয়ে অ্যাডভোকেট এমরান বলেন, সব ধর্মকে সম্মান করে বিএনপি। আমরা ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারবেন। একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে, তবে সচেতন জনগণ তা বুঝে। আগামী নির্বাচনে জনগণের হৃদয়ের প্রতীক ধানের শীষই জয়ী হবে ইনশা আল্লাহ।

মতবিনিময় সভায় বিয়ানীবাজারের সাংবাদিক সমাজের নেতৃবৃন্দসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার বাদ জোহর তিনি গোলাপগঞ্জে বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া মাদরাসার সাবেক মুহতামিম ও বরেণ্য আলেম মাওলানা জুবায়ের আহমদ রাহ.-এর জানাজায় অংশ নেন।

সন্ধ্যায় তিনি লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন (মেম্বার)-এর ছোট ভাই সদ্য-মরহুম হারুনুর রশীদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় দীর্ঘ ২৫ বছর মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এই ‘অঘোষিত জনপ্রতিনিধি’।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর