ভারতকে হারানোর মিশনে বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৭ PM

ভারতকে হারানোর মিশনে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ০৭:০৩:২৬ PM

ভারতকে হারানোর মিশনে বাংলাদেশ


ম্যাচের ফলাফলের তেমন কিছুই বদলাবে না দুই দলের। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে এরই মধ্যে শেষ হয়ে গেছে বাংলাদেশ-ভারতের সব সম্ভাবনা। তবে দুই প্রতিবেশি দেশের মুখোমুখি লড়াই মানেই বাড়তি উন্মাদনা। দর্শকদের অন্যরকম আগ্রহ।

সেই প্রত্যাশা মেটাতেই এবার মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। পল্টনের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে খেলা। দেশের একমাত্র খেলাধুলার চ্যানেল টি স্পোর্টস ও টি স্পোর্টস অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।

'সি' গ্রুপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুই দলের পয়েন্টই সমান- ২। দুই দলের বাকি আছে দুটি করে ম্যাচ। শেষ দুই ম্যাচ জিতলে পরের রাউন্ডে যাওয়া না হলেও, পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী তিন নম্বরে শেষ করার সুযোগ থাকবে।

গত মার্চে ভারত সফরে গিয়ে গোল শূন্য ড্র করে ফিরেছিল বাংলাদেশ। এবার নিজেদের মাঠে ম্যাচ জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না তারা। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর