পীরেরবাজারে তর্কতর্কির জেরে বিএনপি নেতা খু ন
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৭ AM

পীরেরবাজারে তর্কতর্কির জেরে বিএনপি নেতা খু ন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৫ ০৫:০৪:৩৭ PM

পীরেরবাজারে তর্কতর্কির জেরে বিএনপি নেতা খু ন


শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকার মোকামেরগুলে তর্কতর্কির জেরে ইটের আঘাতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত আব্দুর রহমান (৬৫) কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ওই এলাকার শাহ সুন্দর মাজারের খাদেম।

বৃহস্পতিবার সকালে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার সন্ধ্যায় তর্কতর্কির জেরে ইটের আঘাতে তিনি আহত হন। 

আব্দুর রহমানকে আঘাতের দায়ে অভিযুক্ত সুমন আহমদও আহত হয়েছেন। তিনিও ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে কোন এক সময় পালিয়ে যান।

স্থানীয়দের বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার বিকেলে সড়কের পাশে প্রশ্রাব করছিলেন সুমন। এতে আব্দুর রহমান বাধা দেন। এ নিয়ে তর্কতর্কির পর আব্দুর রহমানের ছেলে সুমকে মারধর করে। একপর্যায়ে সুমন ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন।

সাইফুল ইসলাম বলেন, আব্দুর রহমান ও সুমন দুজনই আহত হয়ে বুধবার রাতে ওসমানী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে আব্দুর রহমান বৃহস্পতিবার সকালে মারা যান। আর সুমন হাসপাতাল থেকে কোন এক সময় পালিয়ে যান।

তিনি আরও বলেন, নিহতের ময়নােেন্তে শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর