নগরীর বনকলাপাড়া আবাসিক ভবনে আ’ গু’ ন’
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৮ AM

নগরীর বনকলাপাড়া আবাসিক ভবনে আ’ গু’ ন’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৫ ০৪:২৬:০৯ PM

নগরীর বনকলাপাড়া আবাসিক ভবনে আ’ গু’ ন’


সিলেটের নগরীর সুবিদবাজারের বনকলাপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ আহত হয়নি।

স্হানীয় সূত্রে জানাযায়, রাত প্রায় ১১টার দিকে ভবনটিতে আগুন দেখে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই ভবনের সব বাসিন্দা নিরাপদে বেরিয়ে যেতে পেরেছেন বলে জানা গেছে।

সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুতুবউদ্দিন বলেন, আগুন লাগা বিল্ডিংয়ের ডান পাশে এবং পেছনে দুটি ভবন একই সঙ্গে লাগানো। প্রথমে পাশের দুটি ভবনকে ব্যারিকেড দিয়ে আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ রিপোর্ট তৈরির পর জানা যাবে।’

আজকের সিলেট /জেকেএস

সিলেটজুড়ে


মহানগর