রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

ভ্যাটসহ ২ লাখ ৩১ হাজার টাকার বেশি ভরি সোনা

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৬ ০৯:৫৬:২৫ পূর্বাহ্ন

ভ্যাটসহ ২ লাখ ৩১ হাজার টাকার বেশি ভরি সোনা


দেশের বাজারে সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গত শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়। আর ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৩১৬ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সময়ে নতুন দাম ঘোষণা না করা পর্যন্ত নির্ধারিত দরেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে। সংগঠনটি দেশের বাজারে মূল্যবান এই দুই ধাতুর গহনার দাম নির্ধারণ করে থাকে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

রুপার গহনার ক্ষেত্রেও ক্যারেটভেদে দাম আলাদা। প্রতি ভরি ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৪১ টাকায়। ১৮ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ২ হাজার ৬৮৩ টাকা।

দেশের বাজারে সোনা ও রুপার গহনার দাম প্রায়ই পরিবর্তিত হয়। সর্বশেষ গত ৯ অক্টোবর এই দুই ধাতুর গহনার দাম কমিয়ে নতুন দর ঘোষণা করে বাজুস।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর