দক্ষিণ সুরমার কদমতলীস্থ হোটেল কয়েস থেকে এসএমপির ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে ৪ জনকে আটক করা হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে নগরীর কদমতলীর কয়েস আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার কদমতলীতে কয়েস আবাসিক হোটেলে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে দুই নারী এবং হোটেলের দুই কর্মচারীকে আটক করা হয়।
পরে তাদের এসএমপি দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








