জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লা শ উদ্ধার
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:০৪ PM

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লা শ উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ০৪:৩১:৩৭ PM

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লা শ উদ্ধার


সুনামগঞ্জের জগন্নাথপুরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলিমা বেগম (২৫)। সে বাগময়না গ্রামের সৌদি আরব প্রবাসী লালন মিয়ার স্ত্রী।

মঙ্গলবার সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে খাওয়া শেষে আলিমা বেগম তার শয়ন কক্ষে ঘুমাতে যান। সকালে সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো আলিমা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে এর সঠিক কারণ জানা যায়নি।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর