বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ০৫:৫৯:৪৩ অপরাহ্ন

সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক


ঢাকা টেস্টে হারের পর সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টের আগে দলের ব্যাটিং অর্ডারে পরিবর্তনের আভাস দিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। তাঁর ইঙ্গিত, টপ অর্ডারে রদবদল হতে পারে এবং অধিনায়ককে দেখা যেতে পারে তিন নম্বর পজিশনে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। ঢাকা টেস্টে হারের কারণে শেষ ম্যাচে কিছুটা পিছিয়ে থেকেই মাঠে নামবে স্বাগতিকরা।

ম্যাচের আগের দিন বুধবার (৪ নভেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তিন নম্বরে কে ব্যাট করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ম্যাচে কী করতে চাই, সেসব পরিকল্পনা তো গোপন রাখতেই হয়! তাই সেই কৌশলগুলো আগামীকাল পর্যন্ত গোপনই থাক। টপ অর্ডারে রদবদল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। খুব সম্ভবত অধিনায়ককেই তিন নম্বরে ব্যাট করতে নামতে হবে।’

এদিকে দলের ফিল্ডিং প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও ক্যাচ মিসের বিষয়টি নিয়ে সতর্ক করেছেন কোচ। এ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘আমাদের ফিল্ডিং প্রস্তুতি ভালো। ভালো ফিল্ডিং দলও কখনও কখনও অনেক ক্যাচ মিস করে। তার মানে এই নয় যে আমরা খারাপ ফিল্ডিং দল হয়ে গেছি। তবে এই পর্যায়ে এসে এত ক্যাচ মিস করা ঠিক নয়। আমি এটাও বিশ্বাস করি, সামনে এমনটা আর হবে না।’

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর