বিপিএল-এ কেমন হলো ছয় দলের চূড়ান্ত স্কোয়াড?
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২২ AM

বিপিএল-এ কেমন হলো ছয় দলের চূড়ান্ত স্কোয়াড?

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৫ ১০:১৫:২২ AM

বিপিএল-এ কেমন হলো ছয় দলের চূড়ান্ত স্কোয়াড?


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলাম সম্পন্ন হয়েছে। নিলামে বিভিন্ন স্থানীয় ও বিদেশি তারকা খেলোয়াড় দলে ভিড়েছেন। সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় হিসেবে চট্টগ্রাম রয়ালসের ওপেনার মোহাম্মদ নাঈমের দাম ওঠেছে ১ কোটি ১০ লাখ টাকায়। নিলামের পর ছয় দলের চূড়ান্ত স্কোয়াড—

রংপুর রাইডার্স
ডিরেক্ট সাইনিং: নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, খাজা নাফি, সুফিয়ান মকিম।

নিলাম থেকে: লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসান, মেহেদী হাসান সোহাগ, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, এমিলিও গায় ও মোহাম্মদ আখলাক।

ঢাকা ক্যাপিটালস
ডিরেক্ট সাইনিং: তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস।
নিলাম থেকে: শামীম পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, দাসুন শানাকা ও জুবায়েরুল্লাহ আকবর।

সিলেট টাইটান্স
ডিরেক্ট সাইনিং: নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাইম আউয়াব, মোহাম্মদ আমীর।
নিলাম থেকে: পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, রনি তালুকদার, জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, এবাদত হোসেন, শাহিদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস জাভেদ, তৌফিক খান তুষার, মুমিনুল হক, রবিউল ইসলাম রবি, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও অ্যারন জোন্স।

রাজশাহী ওয়ারিয়র্স
ডিরেক্ট সাইনিং: নাজমুল হাসান শান্ত, তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ।
নিলাম থেকে: তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী, আকবর আলী, রিপন মন্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আব্দুল গফার, মেহেরাব হাসান, ওয়াসি সিদ্দিকী, মোহাম্মদ রুবেল, মুশফিকুর রহিম, দুশান হেমান্থা ও জাহানদাদ খান।

চট্টগ্রাম রয়্যালস
ডিরেক্ট সাইনিং: শেখ মেহেদী, তানভীর ইসলাম, আব্রার আহমেদ।
নিলাম থেকে: মোহাম্মদ নাঈম, শরীফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানী, মুকিদুল ইসলাম, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, নিরোশন ডিকওয়েলা ও অ্যাঞ্জেলো পেরেরা।

নোয়াখালী এক্সপ্রেস
ডিরেক্ট সাইনিং: হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুসাল মেন্ডিস।
নিলাম থেকে: জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, আবু হাশিম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দীপু, রেজাউর রহমান রাজা, মেহেদী হাসান, সাইকাত আলী, সাব্বির হোসেন, ইহসানুল্লাহ ও হায়দার আলী।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর