সিলেটের ওসমানীনগর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলা ক্রিকেট লীগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার উমরপুর ইউনিয়নের খুজগীপুর মান উল্লা উচ্চ বিদ্যালয়ের মাঠে ওসমানীনগর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি কাজী জুমনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ও সমাজকল্যাণ সংস্থা'র উপদেষ্টা মন্ডলীর মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, বিশেষ অতিথি উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, বিশেষ অতিথি উমরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চেরাগ আলী, বিশেষ অতিথি ওসমানীনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম।
ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, উমরপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক মেম্বার রুকন আহমদ চৌধুরী। আবুল হোসেন, সভাপতি খুজগীপুর মানউল্লাহ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি।ফখরুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সাল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, অর্থ সম্পাদক শরীফ আহমদ চৌধুরী,সদস্য হারুন রশিদ।
ওসমানীনগর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ও সমাজকল্যাণ সংস্থার সিনিয়র সহসভাপতি নবীদ আলী সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আহমদ, সাংগঠনিক সম্পাদক আজীর উদ্দিন, অর্থ সম্পাদক রাজু আহমদ, প্রচার সম্পাদক ফাহাদ আহমদ সহ উপজেলার ক্রীড়া সংগঠক, কলা কৌশলী বৃন্দ এবং বিভিন্ন ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, খেলোয়াড় বৃন্দ। ওসমানীনগর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ও সমাজকল্যাণ সংস্থার সকল সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটার বৃন্দও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে খেলে ব্লু স্কাই স্পোর্টিং ক্লাব লামা ইসলামপুর-বনাম-জয়বাংলা স্পোর্টিং ক্লাব গলমু কাঁপন।খেলা পরিচালনা করেন নাসিম ইকবাল ও রাজু আহমদ।
খেলায় মোট ৩৪ টি টিম অংশ গ্রহণ করবে, উপজেলার সাদীপুর,গোয়ালা বাজার,উমরপুর,উছমানপুর এই ৪ টি ভ্যানুতে খেলা চলবে।
আজকের সিলেট/এমসি/জেকেএস
ওসমানীনগর প্রতিনিধি 








