নগরীর পালকি রেস্টুরেন্টে জরিমানা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫৬ AM

নগরীর পালকি রেস্টুরেন্টে জরিমানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০/১২/২০২৫ ০৮:৪২:২১ PM

নগরীর পালকি রেস্টুরেন্টে জরিমানা


নগরীর আম্বরখানায় খাদ্যনিরাপত্তা ও পরিবেশ–স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে জনপ্রিয় পালকি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার সন্ধ্যা সাতটার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব অভিযানে শেষে বলেন, হোটেল–রেস্তরা আইন ২০১৪ অনুযায়ী ৩০ জনের বেশি অতিথির জন্য খাবারের ব্যবস্থা থাকা রেস্তোরাঁগুলোকে বাধ্যতামূলকভাবে লাইসেন্স নিতে হয়। তবে পালকি রেস্টুরেন্ট দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিল।

তিনি আরও জানান, রেস্টুরেন্টের রান্নাঘরে বেশ কিছু অব্যবস্থাপনা পাওয়া যায়। ব্যবহৃত কয়লা ঢেকে না রাখায় তার ধুলো খাবারের মধ্যে পড়ছে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া ভেতরের পরিবেশ স্যাঁতসেঁতে ও পরিচ্ছন্নতায় ঘাটতি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অভিযানে আরও জানা যায়, রেস্টুরেন্টটি যে কোম্পানির ময়দা ব্যবহার করছে, সেই কোম্পানিরও যথাযথ লাইসেন্স নেই। যদিও এই দায় সরাসরি রেস্টুরেন্টের ওপর বর্তায় না, তবে সচেতন ব্যবসায়ী হিসেবে পণ্যের উৎস সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা আবার আসব। যদি পরিবর্তন না পাই, তাহলে বড় অঙ্কের জরিমানা করা হবে।”

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর