সুনামগঞ্জে স্বতন্ত্র প্রার্থীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৫ AM

সুনামগঞ্জে স্বতন্ত্র প্রার্থীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৪ ০৯:৩৪:১৮ AM

সুনামগঞ্জে স্বতন্ত্র প্রার্থীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা


সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর) সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন ওরফে রতনসহ ছয়জনের বিরুদ্ধে ধর্শপাশা থানায় একটি মামলা হয়েছে।

শনিবার বেলা ৩টায় মামলাটি দায়ের করেছেন ধর্মপাশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হক।

নির্বাচন কমিশন থেকে শুক্রবার কমিশনের উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে ধর্মপাশা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এ মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা বলেছেন, তারা অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে এখন পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন।

নির্বাচন কমিশন থেকে ধর্মপাশা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে দেওয়া নির্দেশনাপত্রে বলা হয়েছে- সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনসহ নূরে আলম নুরু, আবুল কাশেম, আবুল হাসেম, মোজাহিদ ও তোফায়েল নামের ব্যক্তিগণ ২৭ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বসে থাকা কর্মীদের ওপর হামলা চালান। তাঁদের স্মার্টফোন ভেঙে ফেলেন। নৌকার ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলেন। নৌকার নির্বাচনী কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর এবং নৌকার সমর্থকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাদের কিল-ঘুষি ও গলা টিপে ধরাসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন।

ফলে এসব ব্যক্তিরা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭ এর সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আরচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ৭ (২) এর বিধাণ লঙ্ঘন করেছেন বলে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। এ অবস্থায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আমলযোগ্য অপরাধ বিবেচনায় উক্ত আদেশের অনুচ্ছেদ ৭৩ ও বর্ণিত বিধিমালার বিধি ১৮ এর অধীনে সংশ্লিষ্ট থানায় এজহার দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়ার বিষয়ে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

নির্দেশনায় সুনামগঞ্জের পুলিশ সুপারকে এহজার দায়েরের বিষয়টি নিশ্চিত করে এজহারের অনুলিপি নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টার মধ্যে অবহিত করার অনুরোধ জানানো হয়।

আজকের সিলেট/ডিএম/এসটি

সিলেটজুড়ে


মহানগর