ফাহিম হত্যা: পলাতক আসামি গ্রেফতার
সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৫৫ PM

ফাহিম হত্যা: পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৫ ০৩:৩৬:২৩ PM

ফাহিম হত্যা: পলাতক আসামি গ্রেফতার


সিলেটে কথিত গ্যাং ফাইটে যুবক ফাহিম হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ১ নম্বর আসামি আলম খানকে আটক করেছে র‌্যাব-৯। 

বৃহস্পতিবার ভোররাতে হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আলম খান হবিগঞ্জ সদর থানার লোকরা ইউনিয়নের কাশিপুর গ্রামের নিহত জাফর আলী খানের ছেলে।

র‌্যাব–৯ জানায়, ১০ নভেম্বর রাত সিলেটের ছড়ারপাড় এলাকায় পূর্ববিরোধের জেরে কয়েকজন মিলে ফাহিমের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকায় নেওয়া হয়। উন্নত চিকিৎসা শেষে ১১ নভেম্বর রাতে সিলেটে ফিরিয়ে আনার পথে তাঁর মৃত্যু হয় বলে পরিবার জানায়।

ঘটনার পর ফাহিমের বাবা হারুন রশিদ শাহপরাণ (রহ.) থানায় মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখসহ আরও সাত–আটজনকে অজ্ঞাত আসামি করা হয়।

র‌্যাব জানায়, মামলার আসামিদের শনাক্ত ও গ্রেফতারে তারা গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর অংশ হিসেবে আলম খানকে গ্রেফতারের পর তাঁকে শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে পুলিশ মামলার আরেক আসামি জৈন্তাপুরের যশপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে সবুজ আহমদ রেহানকে গ্রেফতার করে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর