শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

রোববার থেকে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৬ ১০:১৮:২১ পূর্বাহ্ন

রোববার থেকে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের কার্যক্রম শুরু


গার্মেন্টস শিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী রোববার। এদিন মজুরি বোর্ড গঠন ও এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

গতকাল শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজ বাসায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শ্রমিকদের আবাসন ব্যয় নিয়েও কথা বলেন শ্রমমন্ত্রী। শিল্পাঞ্চলে বাড়িভাড়া না বাড়ার বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, শিল্পাঞ্চলে বাড়িভাড়া যেন না বাড়ে, সে বিষয়ে মন্ত্রণালয় ও সরকার কাজ করবে।

বৈঠক প্রসঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার জানান, শ্রমিকদের পক্ষ থেকে তাঁদের প্রতিনিধির নাম পাওয়া গেছে। শনিবার তাঁরা চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে নাম জানাবেন।

মজুরি বোর্ড গঠনের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার শ্রম ভবনে গার্মেন্টস শিল্পমালিকদের সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বৈঠক করবেন বলেও জানান শ্রমসচিব।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর