শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৮ AM

শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৩/২০২৪ ০৫:২৪:৩৫ AM

শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না


নগরীর বেশ কয়েকটি এলাকায় জরুরি মেরামত ও সংরক্ষণ এবং রাস্তা প্রশস্থের জন্য বৈদ্যুতিক পোল স্থানান্তরের জন্য শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ইতিমধ্যে বিদ্যুৎ বন্ধের নোটিশ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২।

নোটিশে বিভাগটির  নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানিয়েছেন, আগামীকাল শনিবার সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, কিশোরী মোহন স্কুল, খাজান্সী বাড়ী স্কুল ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন শামছ-ই-আরেফিন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর