সিলেটের গোয়াইনঘাটে উচ্ছ্বাস উদ্দীপনা আনন্দঘন ও সুশৃংখল পরিবেশে শিক্ষার্থীদের স্বঃস্পূর্ত উপস্থিতিতে গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে ১৩-তম মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার ইমরান আহমেদ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ এবং ফারুক আহমদ কুনকিরি উচ্চ বিদ্যালয় দুইটি কেন্দ্রে এই মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ২৯ টি বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সাত শতাধিক শিক্ষার্থী মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষায় কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করায় অভিভাবকরা অনুপ্রাণিত ও এসোসিয়েশন এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন,এসোসিয়েশন এর সভাপতি ও সানরাইজ একাডেমীর পরিচালক নাজমুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক ও স্কলার্স একাডেমীর প্রধান শিক্ষক ফারুক আহমদ। এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক মেঃ আব্দুল্লাহ,আইডিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুল হালিম,প্রতিভা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ও পরিচালক মোঃ মোশাহিদ আলী, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক নিজাম উদ্দিন,গোয়াইনঘাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অসীম চক্রবর্তী,গোয়াইনঘাট মর্ডান একাডেমির অধ্যক্ষ মনজুর আহমদ ও বঙ্গবীর কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক কুদ্দুছ খান প্রমুখ।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
গোয়াইনঘাট প্রতিনিধি 








