রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

দিরাইয়ে বিএনপি নেতা মাসুকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৬ ০৮:৩৭:২৬ অপরাহ্ন

দিরাইয়ে বিএনপি নেতা মাসুকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল


অসুস্থতা মানুষের জীবনে কঠিন সময় নিয়ে এলেও স্বজন ও সহকর্মীদের ভালোবাসা-প্রার্থনা হয়ে ওঠে সাহসের উৎস। সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুকের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় দিরাই উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিপন হাসানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী টিপুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুমন মিয়া ও পংকজ দাস।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাকারিয়া আহমদ, উপজেলা জাসাসের আহ্বায়ক সৈদুর রহমান তালুকদার, উপজেলা কৃষক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সুজাউল হক, বকুল চৌধুরী ও ফয়সল সরদার এবং জেলা তরুণ দলের আহ্বায়ক আবুল ফজল আকাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে মঈন উদ্দিন চৌধুরী মাসুকের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন দিরাই থানা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আবদুল কাদির।

উল্লেখ্য, হৃদ্‌রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে মঈন উদ্দিন চৌধুরী মাসুক বর্তমানে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশ-বিদেশে অবস্থানরত সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্য ও দলীয় নেতৃবৃন্দ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর