ছবি : মোঃ সোহেল মিয়া
সিলেটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ভালোবাসার অর্ঘে জাতির এই শ্রেষ্ট সন্তানদেরকে স্মরণ করছেন সিলেটবাসী। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাচ্ছেন সর্বস্তরের মানুষ।
রোববার সকালে সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির পক্ষ থেকে পষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল থেকে ধারবাহিকভাবে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান পুষ্পশ্রদ্ধা অর্পণ করে।
এছাড়াও দিবসটি উপক্ষে শহীদ মিনার, কবরস্থান ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, দোয়া মাহফিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী ইত্যাদির আয়োজন করা হয়েছে।
আজকের সিলেট/এসটি
নিজস্ব প্রতিবেদক 








