ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:১৮ PM

ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১২/২০২৫ ০৫:৫৩:৪৬ PM

ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে


প্রেমের আকর্ষণ বা ভালোবাসার তীব্র ইচ্ছার বশবর্তী হয়ে কেউ দেশ, ধর্ম বা দূরত্বের বাধা উপেক্ষা করে প্রিয়জনের কাছে ছুটে আসা হবিগঞ্জ লাখাই  উপজেলার বেগুনাই গ্রামের এক তরুণীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন পাকিস্তানি  এক যুবক। সকল প্রতিকূলতা জয় করে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

জানা যায়, লাখাই উপজেলার বেগুনাই গ্রামের মুসা মিয়ার কন্যা সেবিনা আক্তার (৩০) ও  পাকিস্তানি যুবক  দুজনই সৌদি আরবে কর্মরত ছিলেন। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর ধীরে ধীরে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক।

কিছুদিন আগে সেবিনা আক্তার দেশে ফিরে এলেও তাঁদের যোগাযোগ অব্যাহত ছিল। অবশেষে ভালোবাসাকে পরিপূর্ণ রূপ দিতে সেই পাকিস্তানি যুবক বাংলাদেশে এসে পৌঁছান। তাঁর গন্তব্য ছিল  উপজেলার - বেগুনাই গ্রাম।

পরিবারের সম্মতিতে সকল সামাজিক ও পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাঁদের বিবাহ সম্পন্ন হয়। ভিন্ন দেশের সংস্কৃতি ও আবেগের এই মিলন স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

এলাকাবাসী নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া করেছেন। ভালোবাসার এই আন্তর্জাতিক গল্প অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর