শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

বিজিবির পৃথক অভিযান, সিলেট সীমান্তে জব্দ ২০ লাখ টাকার মালামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/১০/২০২৬ ০১:৫৩:৫৮ অপরাহ্ন

বিজিবির পৃথক অভিযান, সিলেট সীমান্তে জব্দ ২০ লাখ টাকার মালামাল


সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ ৪৬ হাজার টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সোনালীচেলা, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, সংগ্রাম, দমদমিয়া ও বিছনাকান্দি বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালান। এ সময় ভারতীয় মদ, গরু, টমেটো, কম্বল, বিভিন্ন ধরনের ফল, চা-পাতা, চকলেট, কসমেটিকস, কিসমিস, এনার্জি ড্রিংকস ও আতশবাজিসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২০ লাখ ৪৬ হাজার ৮৮০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর