জগন্নাথপুরে ছাত্রলীগের নেতা গ্রেফতার
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২৮ PM

জগন্নাথপুরে ছাত্রলীগের নেতা গ্রেফতার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১২/২০২৫ ০৬:৪৯:১৭ PM

জগন্নাথপুরে ছাত্রলীগের নেতা গ্রেফতার


সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইস-টু’ অভিযানে পুলিশ দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কামিল আহমদকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

রোববার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার রাতে কামিল আহমদকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। তিনি সাদিপুর (আনাপুর) গ্রামের আব্দুল আলীর ছেলে।

এ তথ্যটি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, কামিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সক্রিয় সদস্য এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহার নামীয় ১০ নম্বর আসামি ।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্রে করে গত ২৮ জুন সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর