সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪৮ AM

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/১২/২০২৫ ১১:৩৩:৪৭ AM

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল


সিলেটে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দলমত, ধর্মবর্ণ নির্বিশেষ সকল শ্রেণীপেশার মানুষ ভালোবাসার অর্ঘ দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন জাতির শ্রেষ্ট সন্তানদের।

মঙ্গলবার সূর্যদয়ের সাথে সাথে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ। পরে একে একে সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন, পুলিশ সুপার, সিলেট অনলাইন প্রেসক্লাব, সিলেট জেলা বিএনপি, সিলেট মহানগর বিএনপি সহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বেলা বাড়ার সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মানুষের ঢল নামে।

বিজয় দিবস উপলক্ষে সিলেটে জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর