সরকারের ভাবমুর্তি নষ্ট করতে কুচক্রি মহল কাজ করছে : শফিক চৌধুরী
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৪ AM

সরকারের ভাবমুর্তি নষ্ট করতে কুচক্রি মহল কাজ করছে : শফিক চৌধুরী

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৩/২০২৪ ০৯:০৫:০৫ AM

সরকারের ভাবমুর্তি নষ্ট করতে কুচক্রি মহল কাজ করছে : শফিক চৌধুরী


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, দেশ ও সরকারের ভাবমুর্তি নষ্ট করতে একটি কুচক্রি মহল কাজ করছে। এদের থেকে সাবধান থাকতে হবে। ফলে আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

শুক্রবার বিকেলে বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আয়োজনে উপজেলা পর্যায়ে দুস্থ, অসহায়, এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিনা আক্তারের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ব্যাংক কর্মকর্তা মকদ্দুছ আলী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের শিক্ষা বিষয়ক কর্মকর্তা অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ও আ.লীগ নেত্রী অধ্যক্ষ নেহারুন নেছা।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন।

এর আগে বাদ জুম্মা পৌর শহরের মাদানিয়া মাদ্রাসায় নামাজ আদায় করে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর