মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা কমিটিকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৭ AM

মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা কমিটিকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০১/১০/২০২৬ ০৯:৫২:২৭ PM

মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা কমিটিকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন


বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার নবগঠিত ১০৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

এক অভিনন্দন বার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নতুন কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন-এটাই প্রত্যাশা।

তিনি নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংগঠনিক সাফল্য কামনা করেন এবং আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন ও দেশ গঠনের প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আজকের সিলেট/এপি/বিজ্ঞপ্তি

সিলেটজুড়ে


মহানগর