ওসমানীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, গুরুত্ব পেলেন প্রবীণদের অধিকার ও মর্যাদা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১০ PM

ওসমানীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, গুরুত্ব পেলেন প্রবীণদের অধিকার ও মর্যাদা

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০১/১০/২০২৬ ০৩:৫৬:৩৬ PM

ওসমানীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, গুরুত্ব পেলেন প্রবীণদের অধিকার ও মর্যাদা


দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬। প্রবীণদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্তের পরিচালনায় বক্তারা বলেন, প্রবীণদের জীবনমান উন্নয়ন এবং সমাজে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। দীর্ঘায়ু মানুষের জন্য সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ তৈরি করার পাশাপাশি তাঁদের অধিকার ও মর্যাদা রক্ষায় সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তাঁরা।

সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবী, প্রবীণ ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এদিকে, সকাল ১১টার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর