হবিগঞ্জ জেলার মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কের নোয়াপাড়া সাহেব বাড়ি গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় আল মোবারাকা পরিবহনের এক সুপারভাইজার নিহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
বুধবার দুপুরে সাড়ে ১২টার দিকে সিলেটগামী ঢাকা মেট্রো ঢ-৪১-০২৮৫ নম্বরের একটি লরির পেছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা মেট্রো ব-১২-৪০৬৩ নম্বরের আল মোবারাকা পরিবহনের বাস। এতে বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাসের সুপারভাইজার ঘটনাস্থলেই মারা যান।
মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
আজকের সিলেট/ডি/এসটি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








