ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝু'লন্ত ম'র দে হ উদ্ধার
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২০ AM

ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝু'লন্ত ম'র দে হ উদ্ধার

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ০৪:৫২:৫৬ PM

ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝু'লন্ত ম'র দে হ উদ্ধার


রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমি (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। 

বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি নওগাঁর পত্নীতলায়। তাঁর বাবার নাম জাকির হোসেন।


হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এনসিপির নেত্রী জান্নাত আরা বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি জিগাতলার ওই ছাত্রী হোস্টেলের একটি কক্ষে একা থাকতেন।


আজ সকালে খবর পেয়ে পুলিশ ওই হোস্টেলে যায়। ওসি বলেন, পরিচারিকা ডাকাডাকির পর দরজায় ধাক্কাধাক্কি করেন। এ সময় হার্ডবোর্ডের দরজার ছিটকানি খুলে যায়। পরে পুলিশ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় জান্নাত আরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আজকের সিলেট/পিএ/এএসআর

সিলেটজুড়ে


মহানগর