সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সিলেট-৬ আসনে জমিয়ত প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/১২/২০২৫ ০৭:০৮:২১ অপরাহ্ন

সিলেট-৬ আসনে জমিয়ত প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে জমিয়ত উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিয়ানীবাজার উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি শায়েখ আতিকুর রহমানের নেতৃত্বে এ মনোনয়ন ফরম উত্তোলন করা হয়।

এসময় উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম ভোটের মাঠে সক্রিয়ভাবে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শিক্ষা, চিকিৎসা ও রাস্তাঘাটের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি উন্নয়নের দশ দফা কর্মসূচি গ্রহণ করেছেন এবং বিভিন্ন উন্নয়নমুখী সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

মনোনয়ন ফরম উত্তোলনকালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সেক্রেটারি আব্দুল হক কাসেমী, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান, উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ, জেলা শ্রমিক জমিয়তের নেতা জাকিরসহ ছাত্র জমিয়ত ও যুব জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর