মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড : গুদাম পুড়ে ছাই
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১০ PM

মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড : গুদাম পুড়ে ছাই

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ০২:৪১:৩৫ AM

 মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড :  গুদাম পুড়ে ছাই


মাধবপুর বাজারের কামিনী প্লাজার ৫ম তলায় কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।


শুক্রবার (১ মার্চ) রাত আনুমানিক ৯টায় মাধবপুর বাজারের কামিনী প্লাজায় এ অগ্নিকাণ্ড ঘটে।


খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস,  ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় কাউন্সিলর শেখ জহির জানান, রাত নয়টায় হঠাৎ পাল গার্মেন্টস ৫ তলায় কাপড়ের গুদামে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এসময় বিল্ডিং মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 
কামিনী প্লাজার ব্যবসায়ী পাল গার্মেন্টস ও গুদামের মালিক সুখ দেব পাল জানান, ঈদের জন্য প্রায় এক কোটি টাকার মালামাল তারা গোডাউনে ছিলো। সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা  মাহমুদুল হাসান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাধবপুর ফায়ার সার্ভিস ইউনিট উপস্থিত হয়। সেই সঙ্গে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যায় নি।

আজকের সিলেট /প্রতিনিধি/ কে.আর

সিলেটজুড়ে


মহানগর