আসন্ন নির্বাচনকে সামনে রেখে সিলেটের ছয়টি সংসদীয় আসন থেকে এখন পর্যন্ত ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ২৯ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৫ জন।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-৩ আসনে সবচেয়ে বেশি ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর সবচেয়ে কম ৪ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন সিলেট-৬ আসনে।
সিলেট-১ আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান, গণ অধিকার পরিষদের আকমল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সঞ্জয় কান্তি দাস এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এহতেশামুল হক।
সিলেট-২ আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন বিএনপির মোছা. তাহসিনা রুশদীর লুনা ও মো. আবরার ইলিয়াস, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী, গণ অধিকার পরিষদের মাইদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের হাফিজ লুৎফুর রহমান এবং গণফোরামের তারিকুল ইসলাম।
সিলেট-৩ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁরা হলেন— জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নুরুল হুদা জুনেদ, জাতীয় পার্টি (জিএম কাদের)-এর মোহাম্মদ আতিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী ও মইনূল বাকের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোকমান আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, বিএনপির মোহাম্মদ আব্দুল মালিক ও মো. আবুস সালাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রেদওয়ানুল হক চৌধুরী।
সিলেট-৪ আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন গণ অধিকার পরিষদের জহিরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. রাসেল উল আলম, বিএনপির আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আলী হাসান এবং জাতীয় পার্টি (জিএম কাদের)-এর মোহাম্মদ জিল্লুর রহমান।
সিলেট-৫ আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন মামুনুর রশিদ ও মো. জাকির হোসেন। অন্যরা হলেন জমিয়তে উলামায়ে ইসলামের উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফিজ মো. আনওয়ার হোসেন খান।
সিলেট-৬ আসনে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন বিএনপির হোসেন খান হেলাল ও এমরান আহমদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম এবং গণ অধিকার পরিষদের অ্যাডভোকেট জহির রহমান।
আজকেরসিলেট/এএসআর
আজকের সিলেট ডেস্ক 








