বিপিএলে জাল টিকিটসহ বিভিন্ন অভিযোগে আটক ৬
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৩ PM

বিপিএলে জাল টিকিটসহ বিভিন্ন অভিযোগে আটক ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/১২/২০২৫ ০৮:১২:৫৬ PM

বিপিএলে জাল টিকিটসহ বিভিন্ন অভিযোগে আটক ৬


সিলেটে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল’র ১২তম আসরে জাল টিকিটসহ বিভিন্ন অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। 

শুক্রবার উদ্বোধনী ম্যাচের সময় তাদের আটক করা হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখী হয় সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির জানান, একজনের কাছে জাল টিকিট অর্থাৎ নাম্বার ছাড়া টিকিট পাওয়া যায়। অন্যদের কাউকে খেলোয়ারদের ড্রেসিং রুমে প্রবেশ, নিয়ম না মানাসহ বিভিন্ন কারণে আটক করা হয়েছে। আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি জানান জাল টিকিট ওই দর্শক কোথায় পেলেন সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। আটককৃতদের বিষয়ে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করা হবে।

আজকের সিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর