নগরীর সারদা হলের সম্মূথে সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি, প্রবাসী
কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপির
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চেয়ার ভাংচুরের ঘটনা
ঘটেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
আব্দুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংবর্ধনা অনুষ্ঠানে
উপস্থিত বেশ কয়েকজন অতিথির নাম উল্লেখ না করায় তাদের সমর্থকদের মধ্যে
উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর
রহমানের বক্তব্য শেষ হওয়ার পরই উত্তেজিত কর্মীরা চেয়ার ভাঙচুর করে। এ সময়
প্রায় ২০০ চেয়ার ভাঙা হয়।
তবে এবিষয়ে আওয়ামীলীগের দলীয় কোন নেতাকর্মীর বক্তব্য পাওয়া যায় নি।
এসএমপির অতিরিক্ত উপ-কশিনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,সংবর্ধনা অনুষ্ঠানে কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়েছে। তবে এর সঠিক কারণ জানা যায়নি। কেউ বলছেন মেয়রসহ কয়েকজনকে বক্তব্য দেওয়ার সুযো্গ দেওয়া হয়নি। আবার কেউ বলছেন তাদের অবমূল্যায়ন করা হয়েছে। এ ব্যাপারে পুলিশের কাছে কোনো অভিযোগ আসেনি।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








