হবিগঞ্জে ঘুড়ি ও বসন্ত উৎসব
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২২ AM

হবিগঞ্জে ঘুড়ি ও বসন্ত উৎসব

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ০৯:৪৩:৪০ AM

হবিগঞ্জে ঘুড়ি ও বসন্ত উৎসব


হবিগঞ্জে বর্ণিল ঘুড়ি উৎসবে উড়েছে নানা জাতের পাখি, উড়োজাহাজসহ রং-বেরঙের নকশা আঁকা কয়েকশ’ ঘুড়ি। প্রধান অতিথি হিসেবে উৎসবের আলোচনা পর্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আবু জাহির।

শনিবার বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে এ আয়োজন করে পথশিশুদের পাঠদানের উদ্দেশ্যে গড়া সংগঠন ‘দুই শূন্য শূন্য ছয়’।

সংগঠনের সভাপতি তানভীর আহসানের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও দৈনিক সমাচারের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক।

উৎসবে গিয়ে দেখা যায়, নানা বয়সী হাজারো মানুষ উপভোগ করছেন কাগজে তৈরি প্রাণীদের উড়াউড়ি। প্রাণীর এসব প্রতিরূপ ছাড়াও আকাশে এবার উড়েছিল বাহারি রঙের ঘুড়ি। উৎসব চলাকালে স্টেডিয়ামের এক কোণে তৈরি করা মঞ্চে গান পরিবেশন করেছেন জনপ্রিয় তারকা আশিকসহ বিভিন্ন স্থান থেকে আসা সঙ্গীতশিল্পীরা।

‘ঘুড়ি উৎসব ও বসন্ত বরণ’ উৎসবের অন্যতম উদ্যোক্তা ও ‘দুই শূন্য শূন্য ছয়’ পরিবারের সাবেক সভাপতি সাইফ আহছান বলেন, অনুষ্ঠান উপলক্ষে ঢাকা থেকে ১০ হাজার টাকার ঘুড়ি কিনে আনা হয়েছে। এছাড়া আয়োজকরা নিজের হাতে হরেক রকম দেশীয় পিঠা তৈরি করেছেন। এগুলো বিক্রি করেই আয়োজনের খরচ মেটানো হচ্ছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। এখান থেকে সেরাদের পুরস্কার দেওয়া হবে।

উল্লেখ্য, সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য পাঠশালা তৈরির মধ্য দিয়ে দুই শূন্য শূন্য ছয় প্রতিষ্ঠা হয়েছিল। এবারের ঘুড়ি উৎসব তাদের ৯ম আয়োজন।

আজকের সিলেট/বিএন/এসটি

সিলেটজুড়ে


মহানগর