জনগণ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেখতে চায় : রেজা কিবরিয়া
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ AM

জনগণ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেখতে চায় : রেজা কিবরিয়া

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১২/২০২৫ ০৫:৫৮:০২ PM

জনগণ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেখতে চায় : রেজা কিবরিয়া


হবিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘এবার সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেখতে চায় জনগণ। সবাই অধীর আগ্রহে আছেন দীর্ঘদিন পর ভোট দেওয়ার জন্য। আমরা সারা দেশের আসন নিয়ে খুব আশাবাদী।’

সোমবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের কাছে মনোনয়ন জমা দেন ড. রেজা কিবরিয়া।

তিনি বলেন, জনগণ যদি ঠিকমতো ভোট দিতে পারে তাহলে হবিগঞ্জ-১ আসনেও আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমি মনে এবার দীর্ঘদিন পর মানুষের প্রত্যাশা পূরণ হবে। ইনশাআল্লাহ্ বিএনপি এবার সরকার গঠন করবে।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় তার সাথে ছিলেন দলের স্থানীয় নেতৃবৃন্দ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর